নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আগুন

ডিসেম্বর ১৯, ২০২৩ ২:১৭ 👁️ ৯৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ  দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই। ইউনিটগুলো ১টা ৮ মিনিটে পৌঁছে ১টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।