নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ২৭ হাজার

ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৩:০৩ 👁️ ৬০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ইসরায়েলি বাহিনীর গত প্রায় চার মাসের অভিযানে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ১৯ জনে। এই নিহতদের পাশাপাশি যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় আহত হয়েছেন মোট ৬৬ হাজার ১৩৯ জনে।

আরও পড়ুনঃ  সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

এর মধ্যে আগের দিন বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষনে নিহত হয়েছেন ১১৮ জন এবং আহত হয়েছেন ১৯০ জন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

বস্তুত, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর গত ৭৫ বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও।

শুক্রবারের বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসের যুদ্ধে গাজায় হাজার হাজার হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৮৫ শতাংশ ফিলিস্তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।