নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ২:৩০ 👁️ ৮১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, রাজপাড়া থানা-৩ জন,পবা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৬ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটব করে।

আরও পড়ুনঃ  মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা ও৩৮ গ্রাম হেরোইন ও উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।