নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ এবং মাদকদ্রব্য উদ্ধার

মার্চ ৪, ২০২৪ ৩:১০ 👁️ ১৪৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। রোববার (৩ মার্চ) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

সোমবার (০৪ মার্চ) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ৭ জন, পবা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯৭.৫০ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।