নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুন ২৩, ২০২৪ ৬:২৭ 👁️ ৫১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত আসামি মো: সজিব হোসেন সজিব রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকার মো: শাহিনুর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি সজিব হোসেনের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। সজিব হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। গতকাল ২২ জুন ২০২৪ তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সজিব হোসেন মতিহার থানার চরশ্যামপুর পূর্ব পাড়া এলাকায় তার বাড়িতে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই সুনিরাম মুরমু ও তাঁর টিম বিকাল পৌনে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি সজিব হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র মতিহার থানার এসআই শ্রী ব্রজগোপাল কর্মকার গত ২১ ডিসেম্বর ২০১৬ রাত পৌনে ৯ টায় মতিহার থানার জাহাজঘাট মোড় থেকে আসামি মো: সজিব হোসেনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। এসআই শ্রী ব্রজগোপাল কর্মকার আসামি মো: সজিব হোসেনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: মাসুদ রানা আসামি মো: সজিব হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ঐতিহ্যবাহী লাইব্রেরী অযত্নে ধ্বংসের পথে

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি মোজাম্মেকে এ সাজা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।