নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রতি ভরীতে কমেছে স্বর্ণের দাম***

আগস্ট ২২, ২০২০ ৭:০৭ 👁️ ৬৭ views
Link Copied!

স্বাধীনবাংলা,নিউজ ডেস্ক:

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারটের (ভালো মানের) প্রতি ভরি সোনার দাম পড়বে ৭২ হাজার ২৫৮ টাকা। শনিবার থেকে এ দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে গত ৭ মাসে ভরিতে ১৭ হাজার টাকা দাম বৃদ্ধি করে। তবে সর্বশেষ গত ১২ আগস্ট ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমানো হয়। অন্যদিকে দুবাইয়ের বাজারে শুক্রবার ২২ ক্যারটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫৯ দশমিক ৮৩ ডলার। এ হিসাবে দেশীয় মুদ্রায় প্রতি ভরির দাম পড়ে ৫৯ হাজার ৩১৭ টাকা। দাম কমার পরও বাংলাদেশের সঙ্গে ভরিতে পার্থক্য প্রায় ১৩ হাজার টাকা।

আরও পড়ুনঃ  বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নতুন মূল্য অনুযায়ী, দেশে ২২ ক্যারটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার এর দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারটের প্রতি ভরি ৭০ হাজার ৫৬২ থেকে কমে ৬৯ হাজার ১০৯ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারটের সোনা প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকা থেকে ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনাপ্রতি ভরির নতুন দাম ৫০ হাজার ৩৮ টাকা। শুক্রবার এর দাম ছিল ৫১ হাজার ৪৯৬ টাকা। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আগের দাম অনুসারে প্রতি ভরি রুপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। তবে একজন ক্রেতা কোনো জুয়েলারি দোকান থেকে স্বর্ণের অলঙ্কার কিনতে চাইলে তাকে ভ্যাট ও মজুরি দিতে হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।