নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জানুয়ারি থেকে জুন, কত কমলো টাকার মান

জুন ৭, ২০২২ ৮:৪০ 👁️ ৬৮ views
Link Copied!

হু হু করে বাড়ছে ডলারের দাম। প্রতিদিনই কমে যাচ্ছে টাকার মান। সর্বশেষ আজ (৬ মে) প্রতি মার্কিন ডলারের দাম ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা ডলারের দামের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে ২০২২ সালে ডলারের দাম ৯ দফা বেড়েছে। এই সময়ে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে ৫ টাকা ৭ পয়সা।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, ওপেন মার্কেটে চাহিদা বাড়ছে, সেই বিবেচনায় নিয়েই দর নির্ধারণ করা হয়েছে।

জানুয়ারিতে প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। মাসের শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

এর পর ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। গত ২৭ এপ্রিল ডলারের দাম বাড়ানো হয় আরও ২৫ পয়সা। তাতে প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা। ৯ মে ডলারের বিনিময়মূল্য আবারও ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ  নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬ মে ৮০ পয়সা বাড়ানো হয়। ফলে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৮৭ টাকা ৫০ পয়সা। ২৩ মে আরও ৪০ পয়সা বাড়িয়ে ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ২৯ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রতি ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণের সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বৃহস্পতিবার (২ জুন) প্রতি মার্কিন ডলারের দাম ৯০ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ আজ (৬ মে) ১ টাকা ৬০ পয়সা বাড়িয়ে প্রতি মার্কিন ডলারের দাম ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিশেষজ্ঞদের মতে, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়তে থাকে। এর মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায় খরচ বেড়ে যায়। তাতে ডলারের চাহিদা বাড়তে থাকে। তাতে বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশের মুদ্রা টাকার মানও ডলারের বিপরীতে কমতে থাকে।

আরও পড়ুনঃ  রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

ডলারের দাম প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, আমদানি চাপের কারণে চাহিদা বেড়েছে।

খোলা বাজারে বেশি দামের বিক্রির বিষয়ে তিনি বলেন, কার্ব মার্কেটে খুচরা ডলার কেনাবেচা হয়। ভ্রমণ, চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন কারণে বিদেশে যাওয়ার সময় কিছু ডলার সঙ্গে নিতে হয়। ওইসব ব্যক্তিরা সহজে খোলা বাজার থেকে ডলার কেনেন। এখন সেখানে চাহিদা বেশি। এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ডলারের দাম বেশি নিয়ে মুনাফা করছে। আর আমদানির ক্ষেত্রে যেসব ব্যাংক বেশি দামে ডলার বিক্রি করছে, তাদের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক দেখছে। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।