নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

উপদেষ্টা, তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী জমার সময়সীমা দিলো সরকার

অক্টোবর ১, ২০২৪ ১০:০৯ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী বা স্বামীর প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমার ১৫ কার্যদিবসের মধ্যে আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার বিধান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

মঙ্গলবার (১ অক্টোবর) ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ শীর্ষক গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সাথে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তাদের আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একইসঙ্গে জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, এসব আয় ও সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টা স্বীয় বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন।-ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।