নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পাঁচটি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বর ১৭, ২০২২ ৬:২৭ 👁️ ৯৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পাঁচটি ওয়ান শুটারগানসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার মধ্য খোজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তার দুজন হলেন- খোজাপুর এলাকার হায়দার আলী (২৮) এবং একই এলাকার মুন্না ইসলাম (২২)। র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য খোজাপুর বিহারী মাঠে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি অবৈধ ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।