নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৭ দাবি

অক্টোবর ৫, ২০২৪ ৭:২০ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইউনূস মোল্লা বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্য থাকা যাবে না। বর্তমানে শিক্ষকদের মর্যাদা নেই বললেই চলে। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে হবে। সে জন্য আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে।’

আরও পড়ুনঃ  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষার মান তলানিতে নিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় প্রচুর দুর্নীতি করেছে। পেটোয়া বাহিনী দিয়ে শিক্ষকদের ওপর নির্যাতন করেছে। শিক্ষকদের চাকরিচ্যুত করেছে।

এসময় তিনি শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তী সরকারের কাছে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানান।

এছাড়াও তিনি সরকারি শিক্ষকদের সম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান; শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ; ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে শিক্ষকদের মর্যাদা নির্ধারণ; চাকরির মেয়াদ ৬৫ বছরে উন্নীতকরণ; কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা বোর্ড পুনঃগঠন এবং শিক্ষা খাতে বাজেটের ২০% বরাদ্দের দাবি জানান।

আরও পড়ুনঃ  ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. আহমেদ জামাল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মুহম্মদ সিদ্দিকুর রহমান খান, অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক মহাসচিব নজরুল ইসলাম, শিক্ষক নেত্রী অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।