নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বাউবির OSAPS-এ ডেভেলপকৃত ও সংযোজিত নতুন প্রক্রিয়ার উপর প্রশিক্ষণ কর্মশালা

অক্টোবর ১৮, ২০২৪ ৫:০৫ 👁️ ৪৬ views
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আইসিটি ইউনিট কর্তৃক OSAPS-এ ডেভেলপকৃত ও সংযোজিত নতুন প্রক্রিয়ার উপর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালা ১৮ অক্টোবর ২০২৪ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাউবি আইসিটি এÐ ই-লার্নিং সেন্টারের সহকারী সিনিয়র প্রোগ্রামার জনাব সাইফুল ইসলাম ও প্রোগ্রামার সিফাত শাহারিয়ার। প্রশিক্ষণ কর্মশালায় স্টুডেন্ট প্যানেল পরিচিতি (ভর্তি প্রক্রিয়া, কোর্স রেজিস্ট্রেশন, দ্বি-নকল আইডি কার্ড, বিশেষ বিবেচনায় আবেদন, কিস্তি/বকেয়া আদায়, পাসওয়ার্ড পরিবর্তিন ইত্যাদি), এডমিন প্যানেল পরিচিতি, রিপোর্ট পরিচিতি বিষয়ে আলোকপাত করেন এবং পরিশেষে প্রশ্নোত্তর ও পর্যালোচনা/মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাউবি প্রশাসনি বিভাগের প্রশিক্ষণ ও গবেষণা শাখার সহকারী পরিচালক খন্দকার সাবিহা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহাঃ আবু বাককার। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন অনুষ্ঠানটি সঞ্চালন করেন। পরিশেষে প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।