নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিরীন শারমিনকে পাসপোর্ট: জড়িতদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম

নভেম্বর ৬, ২০২৪ ১০:৫০ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অবৈধভাবে পাসপোর্ট সুবিধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, পাসপোর্ট অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই কাজের সঙ্গে জড়িত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়তে হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নূরুল আনোয়ার ও অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানুসহ জড়িতদের অপসারণ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

এ সময় গ ণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে গোপনে তার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, যেটা পরিষ্কারভাবে বেআইনি। তিনি একজন খুনের আসামি হওয়া সত্ত্বেও সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই অবৈধ কাজটি করেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কারভাবে বলছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ ছাড়তে হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সদস্যসচিব ফারুক হাসান বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে পতিত স্বৈরাচারের দোসররা ছাত্র-জনতার সরকারের বিভিন্ন চেয়ারে এখনো বসা। এদের চেয়ারে বসা রেখে বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’ তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমামউদ্দিন, সাবেক যুবনেতা মোজাম্মেল মিয়াজি, আবু তৈয়ব, পিআরপির তরিকুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রিপন প্রমুখ।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।