নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শহরে তিন স্তরের নিরাপত্তা

ডিসেম্বর ২, ২০২২ ৬:০৮ 👁️ ৮০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ নিয়ে ব্যাপক সতর্ক পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আরএমপির মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি ইতোমধ্যে দেশের আটটি বিভাগীয় শহরে সমাবেশ করেছে। নবম সমাবেশটি হচ্ছে রাজশাহীতে। এই সমাবেশস্থলের চারপাশ ক্লাজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে পুলিশ।

এছাড়া রাজশাহী শহরে ঢোকার তিন দিকে ১৭টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। সমাবেশ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে। মাঠের তথ্য বুঝতে সমাবেশস্থলে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

আরএমপির মুখপাত্র রফিকুল আলম বলেন, সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে সহিংস কিছু ঘটাতে না পারে সে জন্য আমরা সতর্ক আছি। গোটা শহরেই নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নগর পুলিশের বিশেষ ইউনিট সিআরটি এবং বোম্ব ডিসপোজাল টিমও মাঠে আছে।

তিনি আরও জানান, পুরো রাজশাহী শহরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সমাবেশ থেকে কেউ যাতে কোন ধরনের গুজব ছড়াতে না পারে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। এ জন্য সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।