নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সিটি নির্বাচন ২১ জুন

এপ্রিল ৩, ২০২৩ ৫:৪৯ 👁️ ৬২ views
Link Copied!

অনলাইন ডস্কে : রাজশাহী, গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট- এই পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে প্রথম ধাপে গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে এই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এছাড়া আগামী ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ আগামী ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি করপোরেশনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

সোমবার (৩ এপ্রিল) দুপুর একটার দিকে নির্বাচন কমিশনের ১৭তম কমিশন সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরা থাকবে। সে ক্ষেত্রে, তথ্য মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশনের যে নিজস্ব সিস্টেম আছে, তা দিয়ে প্রতি দুই ঘণ্টা পরপর হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে।

ইসি সূত্রে জানা যায়, সবশেষ ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১১ সেপ্টেম্বর। পরবর্তীকালে সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয় ২০২৩ সালের ১১ মার্চ থেকে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

এদিকে, রাজশাহী সিটি করপোরেশনে সর্বশেষ ২০১৮ সালের ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। আর খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। এই দুই সিটিতেই নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১১ অক্টোবর।

অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ৭ নভেম্বর। এছাড়া, বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই। আর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১৪ নভেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।