নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অস্কারে যাওয়া গান নিয়ে যা বললেন ইমন

ডিসেম্বর ৬, ২০২৪ ৬:৩১ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ন্যাশনাল অ্যাওয়ার্ডের পর এবার অস্কারের দৌড়ে কলকাতার সংগীত শিল্পী ইমনের নাম। পুতুল ছবির গান ‘ইতি মা’ মনোনীত হয়েছে অস্কারের জন্য। আর সেই সুখবর আগেই প্রকাশ্যে এসেছে। এবার গায়িকা নিজেই ভাগ করে নিলেন সেই গান। সঙ্গে ভাগ করে নিলেন নিজের কিছু অনুভূতিও!

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

ইমন চক্রবর্তী সামাজিক মাধ্যমে ‘ইতি মা’ গানটি পোস্ট করেন। গায়িকা লেখেন, ‘পুতুল ছবির পুরো টিমকে শুভেচ্ছা এই দুর্দান্ত মাইলস্টোন ছোঁয়ার জন্য। সঙ্গে সম্মানিত বোধ করছি ইতি মা ছবিটির অংশ হতে পেরে। অনেক ধন্যবাদ সায়ন গাঙ্গুলি ও ইন্দিরাকে; আমাকে বিশ্বাস করার জন্য, আমায় এই সুযোগ দেওয়ার জন্য। আরও অনেক সাফল্য আসবে একসঙ্গে।’

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

উল্লেখ্য, পুতুল ছবিটির পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। এবং এই ছবির গানের দায়িত্বে ছিলেন সায়ন সায়ন গাঙ্গুলি।

ইমন চক্রবর্তী আরও উল্লেখ করেন, সেই গান শুনলে মনের আরাম প্রাণের আরাম হয়। কথাগুলো যেমন সুন্দর, গানটির সুর যেন এক দমকা টাটকা বাতাসের মতো যা একটা ভালো লাগার আবেশ ছড়িয়ে যায়।

অনেকেই ইমন চক্রবর্তীর সেই পোস্টে মন্তব্য করেছেন। এক অনুরাগী লেখেন, ‘অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় হিসেবে ইমন তোমার জন্য গর্ববোধ হচ্ছে। আরও অনেক পথ চলা বাকি। খুব ভালো থেকো।’ গায়িকা লোপামুদ্রা মিত্র লেখেন, ‘খুব খুশি।’ আরেক ব্যক্তি লেখেন, ‘গানের কথাগুলো যেমন সুন্দর। তেমনি সুর। খুব ভালো করে গেয়েছেন।’

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

প্রসঙ্গত ইমন চক্রবর্তীকে বর্তমানে রিয়্যালিটি শো সারেগামাপা বাংলায় দেখা যাচ্ছে বিচারকের আসনে। সেখানে বিচারক হিসেবে আছেন শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলি, জোজো, অন্তরা মিত্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং রাঘব চ্যাটার্জির মতো শিল্পীরা। সঞ্চালক হিসেবে আছেন অভিনেতা আবির চ্যাটার্জি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।