নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় পুলিশের হাতে আ’লীগ নেতা অহিদুল আটক

ডিসেম্বর ২৫, ২০২৪ ৬:৩৩ 👁️ ৩০ views
Link Copied!

হেলাল উদ্দিন, বাগমারা : ছাত্র-জনতার অভ্যুথ্থানের সময় গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগে অহিদুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার বিকেলে বাড়ির পাশের বিল থেকে তাকে আটক করে পুলিশ। অহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের নেতা ও দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। আকটকৃত অহিদুল ইসলাম গনিপুর ইউনিয়নের একডালা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্বাস মোল্লার ছেলে।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

বুধবার বিকেলে অহিদুল ইসলাম বাড়ির পাশের বিলে অবস্থান করছিলেন এমন খবর পেয়ে বাগমারা থানার এআই আব্দুল মজিদ ও এসআই শওকত অভিযান চালিয়ে সেখান থেকে তাকে আটক করে। পরে তাকে সেখান থেকে থানায় নেয়া হয়।

আরও পড়ুনঃ  শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

স্থানীয় লোকজনেরা জানান, অহিদুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির পদে ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য আবুল কামাল আজাদের নেতৃত্বে উপজেলা জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগমারার থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, পুলিশের একটি দল তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।