নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:২৬ 👁️ ৬১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১০ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে সওজের জায়গা দখল করে যমুনা টাওয়ার নির্মাণের অভিযোগ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৫ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘরসহ সর্বস্ব ছাই

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: রফিকুল ইসলাম রনি (৪৫) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে। সে দর্শনপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সক্রিয় সদস্য।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভা

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।