নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫

ডিসেম্বর ২৭, ২০২৪ ৫:৩২ 👁️ ৫৬ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পেঁয়াজ রোপণ করতে যাওয়ার সময় পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকের তালে সিঁদুর খেলায় মেতেছেন অভিনেত্রী শাওন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক সংকট কাটাতে প্রতিদিন ভোরে সাঁথিয়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা অন্য এলাকায় বেশি দামের আশায় পেঁয়াজ রোপণের কাজে যান। প্রতিদিনের মতো আজ ভোরে কয়েকজন শ্রমিক করিমনযোগে পেঁয়াজ রোপণের কাজে যাচ্ছিলেন। মাঝপথে করিমনের সমস্যা হলে রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করা হচ্ছিলো। এ সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমনের তিন যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডতে শ্রীলেখার ক্ষোভ

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।