নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে ডিবি’র অভিযানে ২ বোতল মদ উদ্ধার: গ্রেপ্তার ২

জানুয়ারি ১, ২০২৫ ৩:৩৬ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

গ্রেপ্তারকৃতরা হলেন মো: রায়হান রাব্বি (২০) ও রাকিবুল ইসলাম রাকিব (২১)। রাব্বি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার হানিফ শেখের ছেলে ও রাকিব একই এলাকার রবিউল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩১ ডিসেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় দুই ব্যক্তি মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি আজ ৮ টায় থানার রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২ বোতল মদ উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।