নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বান্ধবীর সঙ্গে ঝগড়া করে বিমান থেকে ঝাপ দেওয়ার চেষ্টা যুবকের

জানুয়ারি ৯, ২০২৫ ২:৫০ 👁️ ৩৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বান্ধবীর সঙ্গে কথাকাটি ঝগড়া হয়েছে— এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেওয়ার চেষ্টা করেছেন এক যুবক। গত ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন এয়ারপোর্টে জেটব্লুর একটি ফ্লাইটে ঘটে এ ঘটনা। ওই বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

আরও পড়ুনঃ  হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি পাশের আসনে বসা বান্ধবীর সঙ্গে ঝগড়া করছিল। এরপর সে হঠাৎ করে ওঠে গিয়ে জরুরি বহির্গমন দরজা খুলে ফেলে। বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ানে যাচ্ছিল।

আরও পড়ুনঃ  হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জেটব্লুর এক মুখপাত্র বলেছেন, এক যুবক জরুরি দরজা খুলে ফেলেন। কিন্তু তিনি বিমানের ভেতরই ছিলেন।

বোস্টনের পুলিশ বিবৃতিতে বলেছে, “উড্ডয়নের আগমূহুর্তে, এক যুবক বিমান থেকে বের হয়ে যাওয়ার চেস্টা করেন। তিনি বিমানের দরজা খুলে ফেলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসার আগ পর্যন্ত সহযাত্রীরা তাকে আটকে রাখেন। এরপর তাকে আটক করা হয়। পরিচয় প্রকাশ না করা ওই যুবককে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রেড ওয়েন নামের এক যাত্রী বলেছেন, “যুবকটি তার বান্ধবীর ঠিক পাশে বসেছিল। তারা আমার পেছনে বসে ঝগড়া করছিল। সে রাগান্বিত হয়ে ওঠে দাঁড়ায় এবং জরুরি বহির্গমন দরজা খুলে ফেলে। এফবিআইয়ের সদস্যরা তাকে এসে আটকায়। এরপর পুলিশ তাকে বিমান থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিমানটি উড্ডয়নে দেরি হয়।”

আরও পড়ুনঃ  কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অন্য বিমানের এক যাত্রী জানিয়েছেন, এ ঘটনার কারণে তাদের বিমানটি অবতরণ করতে পারছিল না। ওই সময় তারা বিমানবন্দরে অনেক পুলিশ সদস্যকে দেখতে পান। তখন বিমানের জরুরি বহির্গমন দরজার স্লাইডটি খোলা ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।