নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মনে মনে কত ছবি এঁকেছি: নুসরাত ফারিয়া

জানুয়ারি ২২, ২০২৫ ৩:৫৯ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন, তার অনুসারীর সংখ্যাও কম নয়।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

প্রতিনিয়ত ভক্তদের সামনে বিভিন্ন লুকে হাজির হন এই নায়িকা। সম্প্রতি নুসরাত ফারিয়া ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “বাজে কিঙ্কিণী রিনিঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি…”

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

তার এ হাস্যজ্বল ছবি মুহূর্তেই ভক্তদের হৃদয় কাড়ে। ছবিতে তাকে দেখা যায়, শাড়িতে। যেখানে হালকা গহনা ও সিম্পল লুকে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় লাগছে। খোলা চুল, চোখের চাহনি আর মুচকি হাসি যেন ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।