নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আবারও ছোট পর্দায় ফিরছেন তৃণা সাহা

ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৭:০৪ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী তৃণা সাহা। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে প্রথম ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। মাঝে ছোট পর্দা ছেড়ে সিনেমা, সিরিজে পা রেখেছিলেন তিনি। এবার বছর দুয়েক বিরতির পরে আবারও ছোটপর্দায় ফিরছেন।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬ বছর পর আবার ব্লুজ-এর ঘরে ফিরছেন তৃণা। ইতোমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। এই সিরিয়ালে তৃণার বিপরীতে রয়েছেন ইন্দ্রজিৎ বসু।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

সাক্ষাৎকারে তৃণা গণমাধ্যমকে বলেন, ‘আমি টেলিভিশনে ফিরব না, এমন কখনও ভাবিনি। তাছাড়া আমার হাতে এখন এত কাজ নেই যে টেলিভিশনের অফার ফিরিয়ে দেবো। সিনেমা, সিরিজের কিছু কাজ এসেছিল।’

তার কথায়, ‘হয় আমাকে তাদের পছন্দ হয়নি, কিংবা আমার কিছু জিনিস ভালো লাগেনি। তাছাড়া কিছু ছবি তৈরি হলেও, রিলিজ করার কোনও নিশ্চয়তা থাকে না। সব মিলিয়ে আমি টেলিভিশনে ফিরব বলে ঠিক করলাম।’

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

অভিনেত্রীর ভাষ্য, ‘স্নেহাশিসদার সঙ্গে কাজ করা ভীষণ স্বস্তির। চিত্রনাট্য লেখা, পরিচালনা, এডিট করা, গান লেখা, মিউজিক সবটাই একা হাতে করেন। তাই ব্লুজ এর পক্ষ থেকে যখন আমার কাছে প্রস্তাব এসেছিল, দু’বার ভাবিনি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।