নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৪:৩৯ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয়েছে। এতে বিভিন্ন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

আরও পড়ুনঃ  নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিল অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।

জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এ আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি নামে আরেকটি সংগঠন গড়ে ওঠে। এখন সেই দুই সংগঠনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। তরুণদের নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলে সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুনঃ  এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

জানা গেছে, নতুন দলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন।

দলটির সূত্রে আরও জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব একজন নারীকে রাখা হতে পারে। সেই বিবেচনায় এ পদ আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারওয়ার (নিভা), মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্য থেকেও কেউ। তাদের মধ্যে তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাহিদা সারওয়ার কেন্দ্রীয় সদস্য। আর নুসরাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।