নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রেকর্ড বৃষ্টিপাত দেখল মক্কা

মার্চ ২৩, ২০২৫ ৮:০২ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখেছে ইসলাম ধর্মাবমলম্বীদের পবিত্র শহর মক্কা। গত শুক্রবার ২৪ ঘণ্টায় মক্কায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

মরু জলবায়ুর শহর মক্কায় এর আগে কখনও একদিনে এত পরিমাণ বৃষ্টিপাতের রেকর্ড নেই বলে জানিয়েছেন সৌদির আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সৌদির ১৩টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে ১০টিতেই মাঝারি ও ভারী বর্ষণ হয়েছে শুক্রবার। এই প্রদেশ ও অঞ্চলগুলো হলো রিয়াদ, মক্কা-তায়েফ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, আসির, হাইল, জাজান, নাজরান, আল বাহা এবং আল জৌফ।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

মক্কা-তায়েফের আল হাদা পার্ক এলাকায় শুক্রবার বৃষ্টি হয়েছে ৪২ দশমিক ৮ মিলিমিটার। এর পরেই রয়েছে আল জুমুক এবং আল শাফা। এই দুই শহরে বৃষ্টিপাতের পরিমাণ ছি*ল যথাক্রমে ৪০ দশমিক ৪ মিলিমিটার এবং ২৭ দশমিক ৩ মিলিমিটার। সৌদির উপকূলীয় শহর জেদ্দার বাদশাহ আবদুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার।

আরও পড়ুনঃ  তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

রাজধানী রিয়াদে অবশ্য বৃষ্টি হয়েছে তুলনামূলকভাবে কম। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, শুক্রবার রিয়াদে সর্বোচ্চ বৃষ্টিপাতের হার ছিল ৪ মিলিমিটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।