নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ভোলাহাটে সিনিয়র সাংবাদিক শরীফের মা চলে গেলেন, না ফেরার দেশে

মার্চ ২৫, ২০২৫ ৮:০১ 👁️ ১৫ views
Link Copied!

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সহসভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফের মা চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহী……রজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৮) বছর। তিনি ক্যান্সারসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ

তার মৃত্যুতে তার স্বামী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টবল মোঃ রমিজ উদ্দিন ভেঙ্গে পড়েছেন। তিনি আরো বলেন, আমাকে দেখাশুনা করার কেউই থাকলো না। আমাকে কে দেখবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

মৃতের জানাজা বজরাটেক জগৎ বেওয়া জামে মসজিদ ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন, পেশ ইমাম মাওলানা মোঃ আক্তারুল ইসলাম। নামাজে জানাজায় স্থানীয় সাধারণ জনগণ, মৃতের আত্মীয় স্বজন ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।