নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর কেশরহাটে বিএসটিআই’র অভিযান: অবৈধ পণ্য জব্দ ও জরিমানা

এপ্রিল ২৩, ২০২৫ ৭:৪৮ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় উপজেলার কেশরহাট বাজারে অবস্থিত খাদিজা বেকারী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  গোদাগাড়ী থেকে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

বিএসটিআই এর অনুমোদবিহীন ও নকল শিশুখাদ্য (লজেন্স, আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, আইস ললি) ও আচার বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় একই এলাকায় অবস্থিত কামাল স্টোর প্রতিষ্ঠানটিকে ১,০০০/- (এক হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং ২০ প্যাকেট অবৈধ পণ্য জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

মোদনবিহীন ও নকল কসমেটিকস বিক্রি-বিতরণ করায় মিষ্টিপট্টি এলাকায় অবস্থিত শেফা স্টোর হতে ১৫ প্যাকেট অবৈধ পণ্য জব্দ করা হয়। এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘মরিচের গুড়া ও হলুদের গুড়া’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় কেশরহাট বাজারে অবস্থিত ০৬টি মসলার মিলকে সতর্ক করা হয় এবং লাইসেন্স গ্রহণের জন্য ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। একই সাথে সুমন স্টোর হতে প্রায় ১২ কেজি পঁচা মরিচ জব্দ ও ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মোহনপুর, রাজশাহী জোবায়দা সুলতানা এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।