নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

মে ২, ২০২৫ ১০:২২ 👁️ ২৪ views
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে জিসান খান (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা উপজেলার সদরের কাউলিকান্দা এলাকায় সালথা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের হেলাল খানের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সালথা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিলেন জিসান। পথে সালথা-ফরিদপুর সড়কের কাউলীকান্দায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জিসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

জিসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।