নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ ১২

মে ১৫, ২০২৫ ৬:২১ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ২ জন।

আরও পড়ুনঃ  গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: রাসেল আলী, মো: নুর হাসান ওরফে বাবু বিহারী (৪২), অমিত হাসান ওরফে অনিক (২৭) ও মো: ফয়সাল কবীর (৩২)। রাসেল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পরমান্দপুর গ্রামের মো: উজ্জ্বল হোসেনের ছেলে, নুর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ কারিগর পাড়ার মো: গোলাম মোস্তফার ছেলে, অমিত একই এলাকার মো: শরিফুল ইসলাম ডালিমেরে ছেলে এবং ফয়সাল রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত একরাম হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  সড়ক হয়েছে বদলায়নি জনজীবন বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।