নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ১৯

মে ২৪, ২০২৫ ৬:২১ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

আরও পড়ুনঃ  পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৪ জন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মোস্তফা গোলাম (৪০), মো: সেলিম পারভেজ (৪৫) ও সাব্বির হোসেন ওরফে মো: সাব্বির আহমেদ (২৯)। মোস্তফা গোলাম রাজশাহী নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে, সেলিম একই থানার মহলদারপাড়ার আব্দুল মমিনের ছেলে এবং সাব্বির কর্ণহার থানার বিলনেপালপাড়ার মো: সেরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।