নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মেয়র প্রার্থী লিটনের গণসংযোগ ও মতবিনিময়

জুন ৬, ২০২৩ ৩:০৯ 👁️ ৯৮ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও রাজশাহী শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে গণসংযোগ করেছেন আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে গণসংযোগ শুরু করেন তিনি। সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এরপর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও রাজশাহী শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগকালে রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গণসংযোগকালে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে কর্মের জায়গা খুবই কম। তাই কর্মের জায়গা তৈরি করতে চাই। শিক্ষিত বেকারদের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব। রাজশাহীতে শিল্পায়ন ঘটানোর জন্য যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ও বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলে শিল্প-কারখানা আনার চেষ্টা করবো।

আরও পড়ুনঃ  মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রাসিকের দুইবারের সাবেক সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমার জন্মস্থান রাজশাহীর ঋণ পরিশোধে রাজশাহীতে থেকে গেছি রাজশাহীর উন্নয়নের জন্য। রাজশাহী সিটির আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটারে সম্প্রসারণ করতে চাই। সম্প্রসারিত এলাকায় উন্নত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। ওই এলাকায় জলাবদ্ধতা হবে না, রাস্তা ভাঙ্গা থাকবে না, পার্ক থাকবে, আলোকায়ন হবে, স্কুল থাকবে অর্থাৎ নাগরিক যত সুযোগ-সুবিধা, সবই থাকবে। আপনারা সুযোগ দিলে সেই কাজটি করতে চাই। আমার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাজ করে গেছেন, তেমনি আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে কাজ করে যেতে চাই। রাজশাহীর উন্নয়নের স্বার্থে আমাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

তিনি আরো বলেন, অতীতে আমি মেয়র থাকাকালে আরডিএ সহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করেছি। আগামীতে সুযোগ পেলে সবার সাথে সমন্বয় করে কাজ করে যাব। রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

অপপ্রচারে কান না দিয়ে সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়। একটি দল বলছে, তাদের মার্কায় ভোট দিলে একটি হজে¦র সওয়াব পাওয়া যাবে। এ ধরনের মিথ্যা অপপ্রচারে কেউ কান দেবেন না।

গণসংযোগ মতবিনিময়কালে রাকাব, আরডিএ, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও রাজশাহী শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারী, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিকাল ৫টায় নগরীর ৩ নং ওয়ার্ডের ডাঁশপুকুর, নিমতলা জয় বাংলা মোড় ও বহরমপুর এলাকায় গণসংযোগ ও পথসভায় করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।