নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বাড়ি ফিরেই শিক্ষার্থীর আত্মহত্যা

জুন ২৭, ২০২৫ ৮:২৮ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর : চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই উত্তরপত্রে ভালো লিখতে না পারায় বাড়ি ফিরে হতাশায় বিষপানে আত্মহত্যা করেছে শাকিলা খাতুন (২০) নামের এক শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। শাকিলা ওই গ্রামের আবু হেনার মেয়ে এবং ধরমপুর কলেজের একাদশ শেষবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন শাকিলা খাতুন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকে। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে শাকিলা জানান, তার পরীক্ষা ভালো হয়নি। এরপর কিছুটা বকাঝকা করেন পরিবারের সদস্যরা।

কিছু সময় পর বাড়ির সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে শাকিলা। বিষয়টি পরিবারের স্বজনরা বুঝতে পেরে দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।