নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন 

আগস্ট ২৬, ২০২৫ ৬:৪৫ 👁️ ৬৫ views
Link Copied!

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নাচোল উপজেলা ৪নং নেজামপুর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম এর নির্দেশনা নেজামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভোট সেন্টারের নির্বাচন কমিটির সম্পন্ন করা হয়।

প্রায় ১(এক) হাজার বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে, বিএনপি নেতা আব্দুল জাব্বার এর সভাপতিত্বে ও নাচোল উপজেলা যুবদলের সহ-সভাপতি মো: নাসিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মো: মোসাদ্দেকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল আওয়াল, নাচোল উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মো: তাজিমুল ইসলাম, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ নেজামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো তোসলিম উদ্দিন, নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: বুলবুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: নাসিম, নাচোল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম সাব্বির, সহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সবার সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।