নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাকসু নির্বাচন গুজব প্রতিরোধে কাজ করছে সাইবার ক্রাইম ইউনিট : পুলিশ কমিশনার

অক্টোবর ১৫, ২০২৫ ২:৫৪ 👁️ ৫১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

বুধবার ১৫ অক্টোবর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন মাঠে এই ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান।

পুলিশ কমিশনার বলেন, “জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের অভিজ্ঞতা থাকলেও ছাত্র সংসদ নির্বাচন কিছুটা ভিন্ন প্রকৃতির। এই নির্বাচন সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। মূল দায়িত্বে থাকবে প্রশাসন ও বিএনসিসি; পুলিশ তাদের সহযোগিতা করবে। এছাড়াও মাঠ পর্যায়ে র্যা ব ও বিজিবি দায়িত্ব পালন করবে।”

আরও পড়ুনঃ  চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

তিনি আরও বলেন, “যেহেতু এই নির্বাচন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তাই দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। সকলের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে।”

পুলিশ কমিশনার নির্দেশনা দেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশদ্বারে তল্লাশির দায়িত্বে থাকবে বিএনসিসি তবে তাদের সহযোগিতা করবে পুলিশ সদস্যরা। তল্লাশি সময় তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করার উপরও গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি বলেন, “ভোটগ্রহণ শেষে নির্বাচনী উপকরণ যথাযথভাবে গণনাস্থলে পৌঁছে দিতে হবে এবং ভোট গণনা ও পরবর্তী সময়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

ব্রিফিং শেষে সাংবাদিকবৃন্দের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, রাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে আরএমপি ও অন্যান্য ইউনিটের প্রায় তেইশশ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে সাইবার স্পেসে গুজব রোধে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করছে।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।