নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

নভেম্বর ২৮, ২০২৬ ৬:১১ 👁️ ৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা এমনকি উচ্চারণেও নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। অফিসিয়াল নথি, মেডিকেল রেকর্ড এবং প্রেসক্রিপশনে নারীদের নামের জায়গায় ‘বিবি’ শব্দ লেখা এবং তাদের বিবি নামে ডাকতে বলা হয়েছে।

বিবি শব্দের অর্থ হলো নানী বা দাদী অথবা বৃদ্ধ মহিলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। তারা বলেছে, কিছু জায়গায় নারীদের নামের জায়গায় ‘ছাগল’ ও ‘গরুর’ মতো পশুদের নাম ব্যবহার করা হয়েছে।

জার্মানিভিত্তিক আফগান অধিকারকর্মী লালা ওসমানি এ নিয়ে বলেছেন, “নারী চিকিৎসক এবং মানবাধিকার কর্মীদের তথ্য অনুযায়ী, তালেবান শুধুমাত্র এখন নারীদের নাম লেখা ও উচ্চারণই বন্ধ করেনি। তারা সবাইকে বিবি নামে ডাকছে। কিন্তু কিছু জায়গায় নারীদের নামের জায়গায় গরু-ছাগল লেখা হচ্ছে।”

“এটি হলো নারীদের মানবিক গুণাবলি থেকে বঞ্চিত করার প্রক্রিয়া। যখন একটি সরকার নারীদের নাম মুছে ফেলে এবং তাদের নামের জায়গায় পশুর নাম ব্যবহার করে। এটি তখন তার মানবিক সত্ত্বাকে কেড়ে নিচ্ছে এবং পুরুষের সম্পদে পরিণত করছে।”

এছাড়া আফগানিস্তানের নারীদের পরিচয় নিয়ে আরেকটি পদ্ধতি আছে। যেখানে তাদের পুরুষ আত্মীয়দের নাম থাকে। আর নারীর পরিচয় দেওয়া হয় ওই আত্মীয়দের স্ত্রী বা বোন হিসেবে। অর্থাৎ তাদের নিজেদের কোনো নাম পরিচয় থাকে না। এছাড়া কবরস্থানেও নারীদের নাম লেখার অনুমতি নেই।

অধিকারকর্মীরা বলেছেন, তাদের ভয় এই প্রচলন বাল্খ থেকে আফগানিস্তানের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে যেতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।