নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

নভেম্বর ৬, ২০২৬ ১২:৪৬ 👁️ ৫৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে হয়তো ইরানের বাকি অংশ ধ্বংস করতে হতে পারে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা সবাই শিগগিরই জানতে পারবেন।

আরও পড়ুনঃ  ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে : ট্রাম্প

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন ভাবছি—এই লড়াই কি আমরা আরও সামনে নিয়ে যাব এবং একবারে শেষ দেখে ছাড়ব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।

আরও পড়ুনঃ  আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও যোগ করেন, যদি সম্ভব হয় তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।

ট্রাম্প উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনও থামেনি। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলে ইরানের আবার আগের মতো ঘুরে দাঁড়াতে অন্তত ২৫ বছর লেগে যাবে।

আরও পড়ুনঃ  দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে যে খবর রটেছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া তারা কিছুই করছে না। সূত্র: আল জাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।