নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এবার ধোলাইপাড়ে বাসে আগুন

নভেম্বর ১২, ২০২৫ ৮:০৯ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ‌খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ‌ তবে আগুন কীভাবে লেগেছে তা বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ  মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ করতে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। ‌খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ‌বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। ‌এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

আরও পড়ুনঃ  মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। ‌একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।