নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মার্চ ২২, ২০২৫ ৯:৪৯ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৈলাইন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার দুই যুবককে আটক করেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

শুক্রবার (২১ মার্চ) ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব (২৪) ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের প্রভাত চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকার (২৩)।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দেবে।

শনিবার (২২ মার্চ) চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তার বান্ধবীর বাড়ি থেকে অটোরিকশা যোগে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় কৈলান বাজারের কাছাকাছি এলে ৪-৫ জন অটোরিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশা চালককে মারধর করে তার হাত-পা বেঁধে ওই ওই স্কুলছাত্রীকে নামিয়ে ধানক্ষেতের মাঝখানে একটি শ্যালো মেশিনের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগী মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে।

পরে জ্ঞান ফিরে দেখে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা। এ সময় ওই কিশোরী অটোরিকশা চালকের হাত-পায়ের বাঁধন খুলে দিলে চালক তাকে বাড়িতে নামিয়ে দেন। পরদিন বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী কৈলান বাজারে গিয়ে দুই যুবককে দেখতে পেয়ে স্থানীয়দের ঘটনা জানালে দুজনকে আটক করেন স্থানীয়রা। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

ওসি জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষণিক আটক করা হয়। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে মামলা করার পর অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।