নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খিলগাঁওয়ের তালতলায় ভয়াবহ আগুন!

ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:৩৫ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে স’মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এরপর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ  অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

স্থানীয়রা জানান, প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে। পরবর্তী স’মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়।

ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কিনা- এ বিষয়ে এখনি কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে বলে জানান তারা। ভেতরে অনেক সিলিন্ডার রয়েছে। এসব বিস্ফোরণের শঙ্কা করছেন তারা। আগুন লাগার পর বেশ কয়েকটি ফায়ার ইউনিটকে খবর দিলেও তাদের ঠিকঠাক সাড়া পাননি তারা। তাদের অনেক গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা- তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স’মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুনের ঘটনা ঘটেছে। পরে বিকট আকারে কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে, গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।