নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে প্রাণ গেল শিশুর

নভেম্বর ২০, ২০২৬ ১০:৪৪ 👁️ ৩১ views
Link Copied!

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে মুকিদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ২০(নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত মুকিদ হোসেন উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভাবানীপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

জানা যায়, নিহত শিশু মুকিদ এদিন বিকেল পৌনে ৪ টার দিকে প্রতিবেশী অন্য দুই শিশুর সাথে বাড়ির পাশে নির্মাণাধী ভবনের কাছে খেলাধুলা করছিল। সেই ভবনের সেপটিক ট্যাংকিতে কোনো ঢাকনা ছিলো না। খেলাধুলার এক পর্যায়ে সে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্বজনেরা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। সেপটিক ট্যাংকিতে কোনো ঢাকনা ছিলো না।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার একপর্যায়ে শিশুটি সেপটিক ট্যাংকিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।