নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায় : বিভাগীয় কমিশনার

সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:৩৩ 👁️ ৮৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেছেন, সংবাদমাধ্যম সমাজের সজাগ প্রহরী হিসেবে কাজ করে এবং গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অপচয় ও অনিয়ম রোধ করতে সঠিক চিত্র তুলে ধরে গণমাধ্যম ‘তৃতীয় নয়ন’ বা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করছে।

আরও পড়ুনঃ  শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা?

তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজশাহী পিআইডি আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান এবং জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সরকারের ১৮০ দিনের অর্জন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, টেকসই কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী ছাড়াও সাহিত্যিক, সাংবাদিক ও খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

সম্প্রতি রাজশাহী রেলস্টেশনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরসনে গণমাধ্যমকর্মীদের ধৈর্যশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ  এবার নির্বাচনে অংশ নিচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা

অনুষ্ঠানে সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থান করেন উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

উন্মুক্ত আলোচনায় সাংবাদিকবৃন্দ খাল খননে দুর্নীতি হচ্ছে কি না, পুলিশ প্রশাসনের মত জনপ্রশাসনের পক্ষ থেকে ওপেন হাউজ ডে করা যায় কি না, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা চালু ও রেকর্ড সংরক্ষণ, শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবীসহ রাজশাহীর বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি করার জন্য বিভাগীয় কমিশনারের কাছে অনুরোধ জানান।

মতবিনিময় সভায় রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকবৃন্দ, টেলিভিশন ও জাতীয় দৈনিক সমূহের রাজশাহী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।