নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

নভেম্বর ৩, ২০২৬ ৮:২৩ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টার অপরাধে ১জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় বড় পরিবর্তন

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার দূর্গাপুর থানার বর্ধনপুর গ্রামের মো: মুরশিদ আলীর ছেলে মো: মিজানুর রহমান (২৮)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বাংলাদেশ পলিটেকনিক, হেতেমখাঁ, রাজশাহীর মেকানিকেল ইঞ্জিনিয়ার ২০২৬-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্রলীগের নেতা ও দূর্গাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

আরও পড়ুনঃ  বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

উল্লেখ্য, গ্রেপ্তারের পর আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করে বিভিন্ন উসকানিমূলক এআই-নির্ভর ছবি, পোস্টার ও কনটেন্টের সন্ধান পাওয়া যায়। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও আসামি মিজানুরের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোড আইনে ২টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  এবার নির্বাচনে অংশ নিচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা

গ্রেপ্তারকৃত আসামির প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।