নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না, বিয়ে করব : সাদিয়া আয়মান

আগস্ট ১৮, ২০২৫ ৯:২৯ 👁️ ২৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ছোট পর্দার পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন। বিশেষ করে ‘তাকদীর’ ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।

আরও পড়ুনঃ  উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন সাদিয়া। সেখানে উঠে আসে প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের মতো বিষয়।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

সাদিয়া সাক্ষাৎকারে জানান, ‘আই লাভ ইউ’ কথাটা তার কাছে বেশ বিরক্তিকর মনে হয়। তিনি বলেন, ‘পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’ আমার ওটা ভালো লাগে না।’

তার কথায়, ‘কেউ ভবিষ্যত পরিকল্পনা করে যদি এমন হয় যে আমি পছন্দ করি আমার একটা ভবিষ্যত পরিকল্পনা আছে যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।’

আরও পড়ুনঃ  অবৈধ যান, ঝরছে প্রাণ

অভিনয় প্রসঙ্গে সাদিয়ার ভাষ্য, ‘একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থেকে ভালো কাজ করে যাওয়া। কারণ, ভালো কাজ ছাড়া কখনোই টিকে থাকা যায় না।’

তিনি আরও বলেন, ‘সচেতনভাবে গল্প নির্বাচন করা এবং কাজের প্রতি শতভাগ ডেডিকেশন দেওয়াটা খুবই জরুরি। তা না হলে হারিয়ে যেতে হবে। অভিনয় দিয়ে টিকে থাকাটাই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।