নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গুগল-অ্যাপলকে ৪ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া

নভেম্বর ১, ২০২৬ ৬:০৭ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অ্যাপ স্টোরে অ্যাপ ডেভেলপারদের পেমেন্টের বিকল্প সীমিত করার অভিযোগে গুগল ও অ্যাপলকে সম্মিলিতভাবে ৬৩৭০ কোটি কোরীয় ওন বা ৪ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। বুধবার (২৮ অক্টোবর) দেশটির সম্প্রচার ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত অনুমোদন করে।

আরও পড়ুনঃ  ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

দক্ষিণ কোরিয়ার কোরিয়া মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিশন (কেএমসিসি) জানিয়েছে, টেলিযোগাযোগ ব্যবসা আইন লঙ্ঘনের কারণে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে নীতিমালা সংশোধনের নির্দেশ দেওয়া হবে। তবে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে না।

আরও পড়ুনঃ  বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, গুগল ও অ্যাপল নিজেদের প্রভাবশালী বাজার অবস্থানের অপব্যবহার করেছে। অ্যাপ ডেভেলপারদের নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে বাধ্য করা এবং তৃতীয় পক্ষের পেমেন্ট ব্যবস্থার ক্ষেত্রে প্রতিকূল শর্ত আরোপের মাধ্যমে তারা এ কাজ করেছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরেই প্রথমবারের মতো এ অভিযোগে গুগল ও অ্যাপলকে অবহিত করেছিল নিয়ন্ত্রক সংস্থাটি। প্রায় তিন বছর পর এ জরিমানার সিদ্ধান্ত এল।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

কমিশন প্রতিষ্ঠান দুটিকে অ্যাপের মধ্যে বাহ্যিক পেমেন্ট লিংকসহ বিকল্প অর্থ পরিশোধের ব্যবস্থা চালুর সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি তৃতীয় পক্ষের পেমেন্ট ব্যবস্থার জন্য যুক্তিসংগত ফি নির্ধারণের কথাও বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, গুগলকে তৃতীয় পক্ষের পেমেন্টসংক্রান্ত নীতিমালা সংশোধন করতে হবে। অন্যদিকে, বিকল্প পেমেন্টের সুবিধা দিতে গেলে ডেভেলপারদের আলাদা অ্যাপ জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নিতে হবে অ্যাপলকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।