নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

বার্তা: “১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশের ৬৪টি জেলায় ১০টি ইভেন্টে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টর্স ২০২৬-২০২৭ (সিজন-২)’ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর ২০২৬ বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম হতে একযোগে সারাদেশে এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন”-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।” #

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

নভেম্বর ৪, ২০২৬ ৩:৪৫ 👁️ ৬১ views
Link Copied!

তথ্যবিবরণী : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি চার দিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন। মন্ত্রী ওইদিন বেলা এগারোটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

আরও পড়ুনঃ  ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

বেলা সোয়া এগারোটায় রাজশাহী জেলা এবং বিকাল তিনটায় নাটোর জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন তিনি।

আরও পড়ুনঃ  শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (৬ নভেম্বর) বেলা এগারোটায় পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির অধীনে বর্ধিত সভায় যোগদান করবেন।

শনিবার (৭ নভেম্বর) বেলা এগারোটায় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সিপাহী জনতা জাতীয় বিপ্লব দিবসের আলোচনা সভায় অংশ নেবেন।

বিকাল চারটায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সিপাহী জনতা জাতীয় বিপ্লব দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে যোগদান করবেন।
রবিবার (৮ নভেম্বর) বেলা এগারোটায় সিরাজগঞ্জ-কড্ডা-সমেশপুর জেলা মহাসড়কে ৭৬ মিটার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করবেন।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে কাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বিকাল ৩টায় শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামে ডি.সি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন এবং রাত আটটায় দিবানিশি কালী পূজা উপলক্ষে আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওইদিন রাত নয়টায় মন্ত্রী সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ছেড়ে যাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।