নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

নভেম্বর ৩, ২০২৬ ৮:২৯ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ বন্দরে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে এসআরবি-৫ ও এসআরবি-১১-এর যৌথ দল। এ সময় মাদক পরিবহনের অভিযোগে রাজশাহীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া মাঠপাড়া এলাকার ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা মো. নয়ন ইসলাম (২৪)।

আরও পড়ুনঃ  সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা

মঙ্গলবার দুপুরে রাজশাহীর এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ঢাকায় ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ইয়াবা।

আরও পড়ুনঃ  ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

এসআরবি জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার দুইজনকে উদ্ধার করা মাদক ও ট্রাকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।