নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ট্রেন দেখতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় নানা-নাতনির মৃত্যু

মার্চ ২৭, ২০২৫ ৯:০২ 👁️ ২০ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (দোতলা সাঁকো সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। এতে উত্তর বাঘইল ও চর-মিরকামারী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহা (৫)। বাবুল ও মুনতাহা সম্পর্কে নানা ও নাতনি।

আরও পড়ুনঃ  কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদ করার জন্য মুনতাহা নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ইফতারের কিছু সময় আগে বাড়ির কাছে রেললাইন হওয়ায় নাতনির ট্রেন দেখার আবদার মেটাতে রেললাইনের ওপর নানা ও নাতনি বেড়াতে যান। এ সময় ঈশ্বরদী জংশন স্টেশনের দিক থেকে ট্রেনের ইঞ্জিন আসতে দেখে নাতনি দৌড়ে রেললাইনের ওপর উঠে যায়। এই অবস্থায় নাতনিকে বাঁচাতে গেলে বাবুল সরদারেরও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে নানা ও নাতনি দুইজনই ছিটকে নিচে পড়ে। মোড়ের লোকজন ছুটে গিয়ে নানাকে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত নাতনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. জিয়াউর রহমান জানান, নিহতদের পরিবারের লিখিত আবেদনে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।