নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

নভেম্বর ২৬, ২০২৬ ৯:৪৮ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা রাখার দায়ে ১ নারীকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টিম ও শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিচালিত অভিযানে শাহমখদুম থানার নামোপাড়া গ্রামের রহমত আলীর মেয়ে ও জয়নাল আহম্মেদের স্ত্রী মোসা: রুনা বেগম (৩০)-কে ১২০ গ্রাম গাঁজা রাখার অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে গাঁজা রাখার অপরাধে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।