নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা রাখার অপরাধে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানকালে মতিহার থানাধীন তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকার মৃত আঃ খালেকের মেয়ে ও মোয়াজ্জেম হোসেনের স্ত্রী মোছাঃ লিলি বেগম (৬০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ (পনেরো) পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোছাঃ লিলি বেগমকে গাঁজা রাখার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে...
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা রাখার অপরাধে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানকালে মতিহার থানাধীন তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকার মৃত আঃ খালেকের মেয়ে ও মোয়াজ্জেম হোসেনের স্ত্রী মোছাঃ লিলি বেগম (৬০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ (পনেরো) পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোছাঃ লিলি বেগমকে গাঁজা রাখার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।