নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী, ৪ মাদকসেবী গ্রেপ্তার

নভেম্বর ৮, ২০২৬ ১০:২৭ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর ডিবি, পবা, কাশিয়াডাঙ্গা, বোয়ালিয়া, রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী ও ৪ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত মধু শেখ ওরফে শুকুর শেখের ছেলে মো: রাব্বুল শেখ (৬০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় ২টি মাদক ও ১টি জুয়া আইনে এবং বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা রয়েছে।

অপরদিকে, পবা থানা পুলিশ গত ৬ নভেম্বর রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উলাপুর বাগধানী গ্রামের মৃত ফজল আলীর ছেলে মো: আলাউদ্দিন ওরফে টিটু (৫৫)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে টিটু’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

তাছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গত ৭ নভেম্বর বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান করে কর্ণহার থানার হুজুরীপাড়া (শিশাপাড়া) গ্রামের মৃত আবু বক্করের ছেলে মো: সোনারুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, বোয়ালিয়া থানা পুলিশ গত ৬ নভেম্বর রাত আনুমানিক পৌনে ১২টার দিকে কয়েরদাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বখতিয়ারাবাদ মালদা কলোনী গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: রবিন (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ি একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পঞ্চবটি এলাকায় অভিযান পরিচালনা করে শিরোইল মহলদারপাড়া গ্রামের সাপিয়ার মহলদারের ছেলে মো: সাজু (৩২), গণকপাড়া তুলাপট্টি গ্রামের মো: আকবর আলীর ছেলে মো: ছোটন (২০) এবং পাবনা জেলার ইশ্বরদী থানার ফতেহ মোহাম্মদপুর গ্রামের মো: আলমগীর হোসেন আলেমের ছেলে মো: আনাস হাসান (২০)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আরও পড়ুনঃ  তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

এছাড়াও রাজপাড়া থানা পুলিশ গত ৭ নভেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে আইডি বাগানপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত খন্দকার বাছির উদ্দিনের ছেলে মো: ইকবাল (৪০)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।