নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

নভেম্বর ২২, ২০২৬ ৮:০৬ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ মহানগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা কলোনি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. কামরুল হাসান (৪৭)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন ভোর আনুমানিক ৫টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি মহানগরীর বর্ণালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে ষষ্ঠিতলা গ্রামের মো. মাসুদের ছেলে মো. শুভ ইসলাম জয় (২৪)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।